দিনহাটা ১: বার্মিংহামে ২১ তম ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার কাপে দিনহাটার সৌরভ পেল স্বর্ণ ও ব্রোঞ্জ পদক
বার্মিংহামে ২১ তম ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার কাপে দিনহাটার সৌরভ পেল স্বর্ণ ও ব্রোঞ্জ পদক।বার্মিংহাম,আলবামায় গত ২৭ জুন থেকে আজ ৬জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ২১ তম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫ এ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পেলো দিনহাটার ছেলে সৌরভ সাহা। সৌরভ ভারতীয় পুলিশ ও ফায়ার দলের হয়ে ৪×১০০ মিটার রিলেতে অংশগ্রহণ করে স্বর্ণ এবং ৪×৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক অর্জন করে। রবিবার সকাল নয়টা নাগাদ এই খবর প্রকাশ্যে আসতেই খুশি সকলেই।