এদিন দুপুর নাগাদ ওই এলাকার দুটি বাচ্চা খেলতে খেলতে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। স্থানীয়রা কদিন ধরেই ওখান থেকে প্রচন্ড দুর্গন্ধ পাচ্ছিলেন। সেই সময় তাদের ধারণা ছিল, কেউ কোনো মৃত কুকুর বা বেড়ালের মৃতদেহ ফেলে দিয়ে গেছে। এদিন মৃতদেহ দেখতে পেয়ে তৎক্ষনাৎ নিউ আলিপুরদুয়ার GRPF এবং আলিপুরদুয়ার থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই চক্ষু চরক গাছ। স্থানীয়রা জানান মৃতদেহটি কঙ্কাল সার হয়ে রয়েছে।