পাড়া: আনাড়া স্টেশনে আরপিএফের তৎপরতায় উদ্ধার হারানো ব্যাগ, প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হলো
Para, Purulia | Jul 3, 2026 আনাড়া রেলওয়ে স্টেশনে আরপিএফের তৎপরতায় হারানো ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হলো 'অপারেশন আমানত'-এর আওতায়। আরপিএফ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আদ্রা–আসানসোল এক্সপ্রেস আনাড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ট্রেন থেকে একটি লাল রঙের ব্যাগ উদ্ধার করেন কর্তব্যরত আরপিএফ । ব্যাগে জামা কাপড় সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। উদ্ধার হওয়া ব্যাগটি নিরাপদে আরপিএফ পোস্ট আনাড়ায় সংরক্ষণ করা হয়। পরে ব্যাগের ভিতরে থাকা তথ্যের ভিত্তিতে ব্যা