বান্দোয়ান: যশপুর ইন্টিগ্রেটেড স্কুলে উদযাপিত হলো অরণ্য সপ্তাহ
"একটি গাছ মায়ের নামে" পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অরন্য সপ্তাহ ২০২৬ এর চতুর্থ দিন। যমুনা বনাঞ্চল, কংসাবতী দক্ষিণ বিভাগের ব্যবস্থাপনায় কুমড়া অঞ্চলের ইন্টিগ্রেটেড স্কুল যশপুরে অনুষ্ঠিত হল।শুক্রবার বেলা ১২ টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বি ডি ও ,সমাজসেবী নিমাই সিং,বাবু সিং, স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং পাঁচটি রেঞ্জের আধিকারিকেরা। একটি গাছ মায়ের নামে, শপথ নিয়ে সকলে গাছ লাগান।