ইটাহার: পুলিশ পরিচিয় দিয়ে ইটাহার থানায় অনুষ্ঠানের নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে দুই লক্ষ ১০ হাজার টাকা প্রতারণা, গেপ্তার
ইটাহার থানার পুলিশ পরিচয় দিয়ে বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণা। সাইবার ক্রাইমে অভিযোগ হতেই পুলিশের জালে উত্তর চব্বিশ পরগনা জেলের দুই যুবক। এই ঘটনা সামনে আসতেই হতবাক ইটাহার থানার পুলিশ। বুধবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃত সমরেশ মালাকার ও সৌভিক মল্লিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বড়ো কাঠালিয়া এলাকায়। গত ৩১ আগস্ট এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে ইটাহার থানার মেজোবাবুর পরিচয় দিয়ে ফোন করে টাকার দাবি করা হয়।