চাঁচল ১: দ্রুতগতির ট্রাক্টারের চাকায় পিষ্ট ৩ বছরের শিশু, মর্মান্তিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য
ট্রাকটার এর চাকায় স্পৃষ্ট মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শ্রীপুর এলাকায়। আজ বৃহস্পতিবার দিন দুপুর 11:30 টা নাগাদ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালো, মালদার চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন বছরের শিশু রাস্তার ধারে খেলছিল, ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টার তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর।