করণদিঘি: ঘরের ছেলে মন্ত্রী, উচ্ছ্বাসে ভাসল ডালখোলা; মিষ্টিমুখে আনন্দ কর্মী-সমর্থকদের
রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর করণদিঘি বিধানসভার বিধায়ক বিরাজ বিশ্বাস-এর বাড়িতে উচ্ছ্বাসে মেতে উঠলেন কর্মী-সমর্থকরা। সোমবার দুপুরে ডালখোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ায় তাঁর বাড়ির সামনে ভিড় জমে। মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদযাপন করেন সকলে। বিরাজের মা বীণা বিশ্বাস জানান, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ছিল তাঁর ছেলের। পরিবারের আপত্তি সত্ত্বেও ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন বিরাজ। ঘরের ছেলে মন্ত্রী হওয়ায় খুশির আবহ গোটা এলাকায়।