হুড়া: গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
Hura, Purulia | Jul 21, 2026 বধূ নির্যাতনের অভিযোগ দায়ের হুড়া থানায়। গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনা কাশিপুর থানার অন্তর্গত আমলাতোড়া এলাকার। জানা যায়, ২০২১ সালে হুড়া থানার শালডিহা এলাকার বাসিন্দা লক্ষ্মীপ্রিয়া মণ্ডলের সঙ্গে কাশিপুর থানার আমলাতোড়া গ্রামের যুবক আনন্দ গোপের বিয়ে হয়। বিবাহের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। গত ২৫শে জুন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বলে অভিযোগ। বর্তমানে তিনি হুড়া থানার শা