বিশালগড়: বিশালগড় নিচের বাজারে রাস্তার পাশে ড্রেইন জল জমে রয়েছে,পরিদর্শনে মহকুমা প্রশাসনের আধিকারিকরা
গত কিছুদিন আগে বিশালগড় নিচের বাজারে রাস্তার পাশে ড্রেইন গুলিতে জল জমে বিশালগড় বস্কনগর সড়কে জল জমে রয়েছে। এই খবর প্রকাশিত হবার পর নড়েচড়ে বসেন মহকুমা প্রশাসন। সোমবার দুপুরে বিশালগড় নিচের বাজারে রাস্তার পাশে জল জমে থাকা ড্রেইন পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন DCM প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।