Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
भाजपा
Accident
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket
Lucknow
Uttarakhand
ebcnews
তারাপীঠে বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত ৮
Kolkata, Kolkata
| Aug 17, 2026
MORE NEWS
ইন্দাসে আব্দুল হাফিজের বাড়িতে সিজেপির প্রতিনিধি দল
Kolkata, Kolkata | Aug 17, 2026
পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সফলতার ১০০ দিন উপলক্ষে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ডায়ালাইসিস রুগীদের ফ্রি তে ২ ইউনিট ডায়ালাইসিস কিট এবং প্রসূতি বিভাগ সহ অন্যান্য বিভাগে কিছু ফল প্রদান করলেন বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন। এদিন তিনি গোটা হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের পরিষেবা সম্পর্কে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক। পরিদর্শনের সময় শঙ্কর সিকদার ডায়ালিসিস বিভাগেও যান। সেখানে রোগীদের হাতে নিজে ডায়ালিসিস কিট তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের ফলও বিতরণ করেন তিনি। তবে বিধায়ককে সামনে পেয়ে ডায়ালিসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগ জানান এক রোগী। তাঁর অভিযোগ, ওই বিভাগে কোনও ডাক্তার নেই। ফলে চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। রোগীর অভিযোগ শোনার পর বিধায়ক শঙ্কর সিকদার বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আপনাদের অভিযোগ আমরা শুনলাম। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল পরিদর্শনের পর বিধায়ক জানান, রোগীদের কাছ থেকে যে সমস্ত অভিযোগ ও সমস্যার কথা তিনি শুনেছেন, সেগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।
Kolkata, Kolkata | Aug 17, 2026
শিলিগুড়ির ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা, আতঙ্ক শিল্পাঞ্চলজুড়ে শিলিগুড়ি: সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ৯টা নাগাদ আচমকাই কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী ও প্লাস্টিকের দানার বস্তায়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দূর-দূরান্ত থেকেও দেখা যায় আগুনের ধোঁয়া। কারখানাটির আশপাশে একাধিক কারখানা ও গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় দমকল কর্মীরা পাশের কারখানা ও গুদামগুলিকে নিরাপদ রাখার জন্য তৎপর হন। নিরাপত্তার কারণে সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসঙ্গে কারখানা ও পার্শ্ববর্তী গুদামে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। এরপর জীবনের ঝুঁকি নিয়ে কারখানার ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রীর পরিমাণ অত্যন্ত বেশি থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না এবং থাকলে তা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ব্যস্ত শিল্পাঞ্চলের মধ্যে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। #Siliguri
Kolkata, Kolkata | Aug 17, 2026
🏋️অতিরিক্ত স্ট্রেস ও দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের gut–brain axis-কে প্রভাবিত করতে পারে। এর ফলে হজমের গতি, অন্ত্রের নড়াচড়া এবং অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতায় প্রভাব পড়তে পারে। 💚নিজেকে ভালোবাসুন, কারণ সুস্থ হজমশক্তির যত্নও শুরু হয় নিজের যত্ন থেকেই। #DigestiveHealth #GutHealth #GutBrainAxis #HealthyDigestion #SelfLove #StressManagement #HealthyLifestyle
Kolkata, Kolkata | Aug 17, 2026