কালিয়াগঞ্জে ভাঙ্গাচুরা বারান্দায় বসে খাচ্ছে মিড ডে মিল
#school #ssk #harrsnews #kaliyaganj #dangipara
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নম্বর মোস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মোস্তফানগর ডাঙ্গীপাড়া এস এস কে স্কুলের অবস্থা বেহাল। নির্মাণকারী অর্ধেক কাজ করার পর তার পা ভেঙে যায়, জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার পর নির্মাণকারী সংস্থা আর কাজ করেনি।
সেই আধা কমপ্লিট অবস্থায় এসএসকে স্কুলে চলছে পড়াশুনা মাত্র দুইটি ক্লাস রুম এবং দুইজন দিদিমনি রয়েছে।
মিড ডে মিল রান্নাঘর থাকলো নেই খাওয়ার ব্যবস্থা ভাঙ্গাচুরা বারান্দার মধ্যে বসে খেতে হচ্ছে বাচ্চাদেরকে প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি বলে জানালেন স্কুলের শিক্ষিকারা। এখন দেখার বিষয় নির্বাচিত প্রতিনিধি এবং প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে।
প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিদের থেকে আবেদন একবার ঘুরে আসুন স্কুল প্রাঙ্গনে।
উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট ট