বলরামপুরে চুরি যাওয়া কারখানার সামগ্রী উদ্ধার: গ্রেফতার ৩ দুষ্কৃতী।
গোপন সূত্রে খবর পেয়ে পরোগড়া এলাকা থেকে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ঝোপঝাড় থেকে 'DD International Factory' থেকে চুরি যাওয়া সমস্ত যন্ত্রাংশ ও লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়েছে।
ধৃত ৩ জনকে আদালতে পেশ করা হয়েছে এবং ঘটনার বাকি দিকগুলো খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।