
রাজ্যে ৫ নতুন জেলা ও ৯ পুরসভা গঠনের ঘোষণা।
| বদলে যাবে বাংলার প্রশাসনিক মানচিত্র।
#harrsnews #BJPGovernment #budget #BreakingNews
আপৎকালীন সুরক্ষায় হেমতাবাদ, মানিকচক, ফলতা সহ ১০টি এলাকায় নতুন ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি হবে এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্তিয়ার বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে এই যুগান্তকারী বাজেটে।
আইনশৃঙ্খলা (Law and Order) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলের সুরক্ষায় কাঁথিতে একটি সম্পূর্ণ নতুন পুলিশ জেলা (Police District) গড়ে তোলা হবে। একই সাথে, জঙ্গলমহল অঞ্চলের প্রশাসনিক কাজ সহজ করতে গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা (Sub-division) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রামীণ এলাকাগুলিকে আধুনিক নাগরিক পরিকাঠামো দিতে এবং নগরায়ণে গতি আনতে ৯টি নতুন পুরসভা গঠনের ঘোষণা — উত্তরবঙ্গের শিবমন্দির ও জয়গাঁ; মালদা গাজোল, চাঁচল, উত্তর দিনাজপুর টুঙ্গিদিঘি দক্ষিণবঙ্গের বেলদা, কোলাঘাট, কামারপুকুর ও বাগনান।
প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং দূরবর্তী এলাকার বাসিন্দাদের ভোগান্তি কমাতে বড় জেলাগুলিকে ভেঙে নতুন ৫টি জেলা তালিকায় প্রস্তাব রয়েছে— কলকাতা (প্রশাসনিক পুনর্গঠন), বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সুন্দরবনের মতো দুর্গম অঞ্চল এবং বসিরহাট বা জঙ্গিপুরের মতো সীমান্তবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এই সিদ্ধান্ত। আরামবাগ জেলা হিসেবে আত্মপ্রকাশ করায় ইতিমধ্যেই স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে খুশির জোয়ার দেখা গিয়েছে এবং লাড্ডু বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়েছে।