রেজিনগরে প্রচারের ঝাঁঝ বাড়াল বিজেপি! জয় নিয়ে আত্মবিশ্বাসী শাখারভ
ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রেজিনগরের রাজনৈতিক ময়দান। আগামী ৬ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে জোরকদমে চলছে প্রচার ও জনসংযোগ। রেজিনগর বিধানসভার তকিপুর সহ বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা-সহ বিভিন্ন প্রান্তে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। প্রচারের ফাঁকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন, পাশাপাশি নিজের রাজনৈতিক বার্তাও তুলে ধরছেন তিনি। ভোটের ময়দানে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শাখারভ সরকার। তাঁর দাবি, আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে জয়ী হবেন তিনিই। সব মিলিয়ে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। জনসংযোগ, মিছিল ও প্রচারে ক্রমশ জমে উঠছে রেজিনগরের উপনির্বাচনের লড়াই।
#bjp #BJPNEWS #WestBengal #Rejinagar #elections #murshidabad #bangladarshan #shankharavh