🚧 নোটিশের পর শুরু কাজ! পাঁচরাহা রেলগেটে বদলানো হচ্ছে রেললাইনের স্লিপার।
বেলডাঙ্গার পাঁচরাহা রেলগেটে রাতের অন্ধকারে চলছে রেললাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ।
পুরনো স্লিপার সরিয়ে নতুন স্লিপার বসানোর কাজ করছেন কর্মীরা। JCB মেশিনের সাহায্যে চলছে মেরামতির বিভিন্ন পর্যায়।
এই কাজের জন্যই আগাম নোটিশ জারি করে বেলডাঙ্গা থানার পক্ষ থেকে আমতলা রাজ্য সড়কে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
যান চলাচল নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য ছিল নির্বিঘ্নে রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা।
📢 সচেতন থাকুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন। বিকল্প রাস্তা ব্যবহার করুন এবং কাজ চলাকালীন রেলগেট এলাকায় সতর্ক থাকুন।
📍 পাঁচরাহা রেলগেট, বেলডাঙ্গা।
🎥 রাতের কাজের ছবিতে রেললাইন মেরামতির বাস্তব চিত্র।
বার্তাবাহী নিউজ সত্যের সঙ্গে, মানুষের পাশে।
#বার্তাবাহী_নিউজ #বেলডাঙ্গা #পাঁচরাহা_রেলগেট #মুর্শিদাবাদ #GroundReport