কাটিগড়ার বিশিষ্ট ব্যক্তি হাজী লিয়াকত আলী আর নেই
কাটিগড়া, ২১ অক্টোবর: কাটিগড়ার বিহাড়া তিনঘরির বাসিন্দা বিশিষ্ট ব্যক্তি হাজী লিয়াকত আলী বুধবার বিকেল ৩টায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজার সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। জানাজার সময় পরবর্তীতে জানানো হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কর্মজীবনে তিনি কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি কালাইন ব্লক কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি, বিহাড়া সমবায় সমিতির প্রাক্তন নির্বাচিত চেয়ারম্যান এবং বুরুঙ্গা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
Silchar, Cachar | Oct 21, 2026