#BreakingNews মাঝ-আকাশে বিমান দখলের চেষ্টা? বিপদ সামলে দিলেন ভারতীয় ক্যাপ্টেন
ফ্লাইদুবাই বিমানে বড় বিপদ! সহ-পাইলটের বিরুদ্ধে বিমান দখলের চেষ্টার অভিযোগ
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে বড়সড় বিপদ এড়ানোর দাবি। ইজরায়েলি সংবাদমাধ্যম ও এক ইজরায়েলি সাংবাদিকের রিপোর্ট অনুযায়ী, বিমানের সহ-পাইলট মাঝ-আকাশে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে বিমানটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় পাইলট, যিনি ওই বিমানের ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়াজুড়ে প্রশংসায় ঝড় কেড়েছে ভারতীয় পাইলটের।।