ভালোবাসার ভাষা মুখের কথায় নয়, হৃদয়ের অনুভূতিতে লেখা হয়।
হাবিব তানভির
নদীয়ার মাজদিয়ার কৌশিক মিত্র ও হাঁসখালির স্নেহা পদ্দারের প্রেমের গল্প যেন সেই কথারই বাস্তব উদাহরণ। দুজনেই বাক ও শ্রবনে বিশেষভাবে সক্ষম কথা বলতে পারেন না, শুনতেও পান না। তবুও সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে শুরু হয় তাদের ভালোবাসার পথচলা।
পরিচয় ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হয়। একসময় পরিবারের অজান্তেই বিয়ে করেন তারা।
উচ্চশিক্ষিত কৌশিক একজন গ্রাজুয়েট। পাশাপাশি ডেফ ফুটবলে জেলা ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে কৃতিত্বও অর্জন করেছেন। আর স্নেহাকে পাশে নিয়ে এখন নতুন জীবনের স্বপ্ন বুনছেন তিনি।কৌশিক ও স্নেহার এই প্রেমকাহিনি আবারও মনে করিয়ে দেয়, ভালোবাসার ভাষা মুখের কথায় নয়, হৃদয়ের অনুভূতিতে লেখা হয়।
#HeartToHeart
#Nadia
#Hanskhali
#WestBengal
#ViralStory
#RelationshipGoals
#HumanityFirst
#PositiveNews
#BengalNews