🚨 সিউড়ির ঘটনার জের? অনুব্রত মণ্ডলের বাড়িতে হঠাৎ সশস্ত্র নিরাপত্তারক্ষী!
সিউড়িতে তৃণমূল কার্যালয়ে উত্তেজনার ঘটনার পরই বীরভূম জেলা রাজনীতিতে নতুন জল্পনা। শুক্রবার অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছন এক সশস্ত্র নিরাপত্তারক্ষী। জানা যাচ্ছে, বীরভূম জেলা পুলিশ সুপারের তরফেই এই নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়ে থাকতে পারে।
আজই সিউড়ির তৃণমূল কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। ঠিক তার আগেই এই বাড়তি নিরাপত্তা ঘিরে নানা প্রশ্ন উঠছে। তবে ঠিক কী কারণে হঠাৎ এই সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলো, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
#AnubrataMondal #Birbhum #TMC #BreakingNews #BengalPolitics #WestBengal