শান্তিনিকেতন থানার মহিদাপুরের বাসিন্দা বাদল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোট-পরবর্তী হিংসার ঘটনাসহ একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। ধৃতকে আইনি প্রক্রিয়া মেনে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।