
প্রেস বিজ্ঞপ্তি
রাধাকৃষ্ণ জুয়েলারীর 'শারদীয়া স্বর্ণ বাহার ২০২৬'
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারী নিয়ে এসেছে বিশেষ উৎসবকালীন আয়োজন 'শারদীয়া স্বর্ণ বাহার ২০২৬'। আগামী ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাধাকৃষ্ণ জুয়েলারীর প্রত্যেকটি শোরুমে এই বিশেষ অফার চলবে। এই অফারে সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে ৭২৫ টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে ৯০ শতাংশ ছাড় এবং রূপার গয়নার মজুরি ও গ্রহরত্নের মূল্যে ১৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
এছাড়াও পুরনো সোনা ও হীরের গয়নায় থাকছে ১০০ শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু। অফার চলাকালীন প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার।এবারের 'শারদীয়া স্বর্ণ বাহার'-এর বিশেষ আকর্ষণ মেগা লাকি ড্র, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে মোট ২৯টি মাইক্রোওভেন জিতে নেওয়ার সুযোগ। শর্তাবলী প্রযোজ্য।
এই উৎসবের মরসুমে গ্রাহকরা আধুনিক ও রুচিশীল ৯KT, ১৪KT এবং ১৮KT গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির এক্সক্লুসিভ কালেকশনের পাশাপাশি ঐতিহ্যবাহী ২২KT গোল্ড জুয়েলারির আকর্ষণীয় সম্ভারও দেখতে পারবেন। বিভিন্ন স্টাইল, উপলক্ষ ও পছন্দ অনুযায়ী এই কালেকশনে রয়েছে নানান ডিজাইনের বিস্তৃত সম্ভার। ৬২ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য, বিশ্বাস ও উৎকর্ষের উত্তরাধিকার নিয়ে রাধাকৃষ্ণ জুয়েলারী প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রাহকদের সঙ্গে এগিয়ে চলেছে এবং অসংখ্য উৎসব, ঐতিহ্য ও স্মরণীয় মুহূর্তের অংশ হয়ে উঠেছে। এই দীর্ঘস্থায়ী ঐতিহ্যই গুণমান, কারুকার্য এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি ব্র্যান্ডের অঙ্গীকারকে প্রতিনিয়ত আরও দৃঢ় ও অনুপ্রাণিত করে চলেছে। গুণমান ও গ্রাহকের আস্থার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে Radhakrishna Jewellery Retail Private Limited একটি ISO 9001:2015 Certified Company এবং IAGES Accredited Partner। এই স্বীকৃতি গুণমানের মানদণ্ড, পেশাদার পরিষেবা এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে। রাধাকৃষ্ণ জুয়েলারীর উষাবাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনীয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল শোরুমে এই বিশেষ অফারের সুবিধা পাওয়া যাবে। শারদীয়ার উৎসবকে আরও আনন্দময় করে তুলতে রাধাকৃষ্ণ জুয়েলারীর পক্ষ থেকে সকলকে এই বিশেষ আয়োজনে সাদর আমন্ত্রণ রইল।