বিয়ের সাজে নয়, নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে গেল এক ১৪ বছরের স্কুলছাত্রী।
কৈলাসহরের ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিয়ের আগের দিনই চাইল্ড হেল্পলাইন, জেলা শিশু সুরক্ষা কেন্দ্র (DCPU) ও ইরানি থানার পুলিশের যৌথ অভিযানে রুখে দেওয়া হলো একটি বাল্যবিবাহ।
প্রশাসনের তৎপরতায় নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ার জন্য তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC)-র সামনে হাজির করা হবে।
বাল্যবিবাহ শুধু একটি আইনভঙ্গ নয়, এটি একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। আসুন, সবাই মিলে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হই এবং প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসি ।
#ChildRights #Kailashahar #Tripura #NewsUpdate
Silchar, Cachar | Jul 18, 2026