জল বাড়লেই বন্ধ পথ।
জরাজীর্ণ পুনবাদ সেতু কাড়ছে বলরামপুরের ঘুম*
বলরামপুর ব্লকের পুনবাদ সেতুটি গত বছরের বর্ষার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজও সংস্কার হয়নি। চলতি বর্ষায় সেতুর ওপর দিয়ে প্রবল বেগে জল বইতে থাকায় চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রায় ১২ থেকে ১৫টি গ্রামের স্বাভাবিক জনজীবন অচল। বলরামপুর শহর, ব্লক অফিস, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছ।
মুমূর্ষু রোগী, গর্ভবতী মহিলা ও প্রবীণরা সবচেয়ে বেশি বিপাকে। ঝুঁকি এড়াতে অতিরিক্ত ৮-৯ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে গিয়ে বাড়তি সময় ও অর্থ অপচয় হচ্ছে।
প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেতুটি দ্রুত স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী