Mathavanga| নিশিগঞ্জে টোটো আটক, ৮১৪ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ২
মাথাভাঙা থানার রুনিবাড়ি থেকে নিশিগঞ্জের পথে একটি টোটো আটক করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে।
ধৃতরা হলেন আসামের লখিমপুরের আরফান আলী (২৮) এবং মাথাভাঙার খোকোবাড়ির রাহুল হোসেন (২৫)। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ৮১৪ গ্রাম ওজনের স্বর্ণসদৃশ একটি বস্তু উদ্ধার হয়। এর বৈধ নথিপত্র দেখাতে পারেননি তাঁরা। এরপর বস্তুটি, দুটি মোবাইল ফোন ও টোটোটি জব্দ করে দু’জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া বস্তুটি আসল সোনা কি না, তা পরীক্ষার পরই নিশ্চিত হবে।