
দেশের সেবায় সেনা, বোমাবাজির অভিযোগে গ্রেফতার! সালারে চাঞ্চল্য
দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেনা জওয়ানই এবার পুলিশের বোমাবাজির মামলায় গ্রেফতার! মুর্শিদাবাদের সালারের খাঁড়েরায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের উপর বোমা হামলার অভিযোগ। সেই ঘটনায় গা-ঢাকা দিয়ে থাকা সেনা জওয়ান ফাইজাল শেখকে বাগডোগরা থেকে গ্রেফতার করল পুলিশ। এই গ্রেফতারের পর চাঞ্চল্যকর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জন।
দেশ রক্ষার দায়িত্বে থাকা এক সেনা জওয়ান এবার পুলিশের বোমাবাজির মামলায় গ্রেফতার! মুর্শিদাবাদের সালারের খাঁড়েরায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের উপর বোমা হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ফাইজাল শেখকে বাগডোগরা থেকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় গুরুতর জখম এএসআই সাদেক আলী বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিল ফাইজাল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। পাশাপাশি তার বিরুদ্ধে সালার থানায় আগে থেকেই আটটি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিচারক সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
#Banglanews #salar #salarnews #kandi #murshidabad #WestBengal #BJPGovernment #wpb #WBP #wbppolice #MurshidabadNews #bangladarshan