বিদ্রোহী সাংসদদের সদস্যপদ নিয়ে ফের স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নয়াদিল্লি: দলের বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে তিনি জানতে চেয়েছেন, আগের আবেদনের ভিত্তিতে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়-সহ TMC ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের লোকসভার সদস্যপদ খারিজের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি ওই সাংসদদের বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই অভিষেকের এই চিঠি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন স্পিকারের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
#AbhishekBanerjee #TMC #TrinamoolCongress #LokSabha #OmBirla #Parliament #Politics #WestBengal #BengalPolitics #BreakingNews #PoliticalNews #BJP #NCPI #KakoliGhoshDastidar #SudipBandyopadhyay #SatabdiRoy #KrishakSetuNewsBangla #বাংলাখবর #ব্রেকিং_নিউজ #রাজনীতি