১৮ বছরের কর্মজীবনের শেষে বাসকে আবেগঘন বিদায় চালকের
কেরলের KSRTC চালক পল কুরিয়ানের অবসরের মুহূর্ত ছুঁয়ে গেল নেটিজেনদের হৃদয়। ১৮ বছর পরিষেবার পর শেষ যাত্রা শেষে দীর্ঘদিনের সঙ্গী বাসটিকে জড়িয়ে ধরে চুমু খান তিনি। শেষবার স্টিয়ারিংয়ে বসে এবং বাসের চাকায় হাত রেখে আবেগঘন বিদায় জানান পল। গত আট বছর একই বাস চালিয়েছেন তিনি। সেই বিদায়ের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।দেখুম সেই চিত্র