চলচ্চিত্র উৎসবের আগে নন্দনে বড় বদল! ঢাকা পড়ল মমতার নামের ফলক, অক্ষত জ্যোতি বসুর স্মৃতি
কলকাতা: ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে নন্দন চত্বরে বড় পরিবর্তন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত স্মারক ফলক সাদা ও ধূসর রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে অক্ষত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত ঐতিহাসিক ফলক।
১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জ্যোতি বসু। ১৯৮৫ সালে নন্দনের উদ্বোধন করেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়।
১ নভেম্বর চলচ্চিত্র উৎসবের নতুন লোগো প্রকাশের দিনই এই পরিবর্তন সামনে আসে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে কেন মমতার নাম ঢেকে দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রশাসনের নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
#Kolkata #Nandan #MamataBanerjee #KIFF2026