
#horoscope: আজকের রাশিফল ১৬/৭/২০২৬
মেষ/ Aries রাশিফল Rashifal : চিন্তায় ফেলতে পারে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি৷ জেদ এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই পরিস্থিতি থেকে সত্ত্বর বেরিয়ে আসতে। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করুন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : নিজের মনমানসিকতার উন্নতি সাধনে মনোনিবেশ প্রয়োজন। দিনটি শুভ সম্ভাবনাময়। কিছু উপহার পেতে পারেন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আনন্দ দেবে পারিবার কেন্দ্রিক জীবনযাত্রা। মানসিক শান্তি আসতে পারে পরিবারের সদস্যদের সুখ -সমৃদ্ধিতে৷ প্রিয়জনকে ঘিরেই আজকের দিনটা কাটতে পারে৷ অবসান ঘটতে পারে ভুল বোঝাবুঝির। কোনও ব্যক্তির উপর আধিপত্য দেখানো থেকে বিরত থাকাই শ্রেয়।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : আপনার মুগ্ধকর আচরণ অন্যের মনোযোগ আকর্ষণ করবে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ব্যবসায়ীক ভাবে কিছু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, এই অর্থে আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। মন প্রফুল্ল থাকবে।
সিংহ/ Leo রাশিফল Rashifal : মনে আসতে পারে ছোটোবেলায় চিন্তামুক্ত দিনগুলিতে ফিরে যাওয়ার ইচ্ছা। স্মৃতি রোমন্থনের জন্য ফেলা আসা শহরতলিতে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। আনন্দ দিতে পারে হঠাৎ করে যোগাযোগ হওয়া পুরোনো বন্ধুর সঙ্গ।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : দিনের প্রথম ভাগে অধিক পরিশ্রম হতে পারে এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো পছন্দ করবেন। ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি মন আকৃষ্ট হবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : সমস্যা দেখা দিতে পারে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। পারিবারিক বিবাদ দেখা দিতে পারে৷ সর্তক থাকতে হবে প্রতিবেশীদের থেকে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : জীবনে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার। যদি আপনি সমাজ থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সঙ্গে কেউ থাকবে না। পরিবারের বাইরে অধিক বিনোদনে সময় কাটবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : জীবনকে সঠিক পথে চালাতে পরিকল্পনামাফিক কাজ এবং কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য ধরতে ও মাথা ঠান্ডা রাখতে হবে। বিরত থাকা উচিত বিবাদ থেকে৷
মকর/ Capricorn রাশিফল Rashifal : বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : প্রিয়জনের মন জয় করার চেষ্টাই আজকে আপনার প্রধান লক্ষ্য হতে পারে। তবে বাধ সাধবে কোনও অজ্ঞাত কারণ৷ তবে যাই ঘটুক না কেন আনন্দ এনে দিতে পারে সামাজিক অনুষ্ঠান৷ নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হতে পারে৷
মীন/ Pisces রাশিফল Rashifal : আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।