
🔴 #কলকাতা ।। ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামাঙ্কিত ব্যানারে তৃণমূল ত্যাগী ২০ জন NCPI সাংসদের ছবি : প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পুজোর শুভেচ্ছা ! সমাজমাধ্যমে ছড়ানো ছবি ঘিরে তুমুল চর্চা
উৎসবের আবহে NCPI উত্তর কলকাতা'র সৌজন্য লেখা সমাজমাধ্যমে ছড়িয়ে পরা ব্যানার ঘিরে শুরু হয়েছে চর্চা । ব্যানারে রয়েছে ২০২৬ এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গ ত্যাগ করে NCPI দলে নাম লেখানো ২০ জন সাংসদের ছবি । আর তাদের ছবির সাথেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি ! এখানেই শুরু আলোচনা । NCPI আসলে বিজেপির তৈরি করা বলে তোপ দেগেছেন মমতা তৃণমূলের একাধিক নেতা । বিধায়ক কুণাল ঘোষ তীব্র সমালোচনা করেছেন । যারা কোন দলে রয়েছেন সেটাই বলতে পারছেন না স্পিকারের কাছে তাদের ঘিরে এই পোস্টার প্রমাণ করছে তারা বিজেপির। যদিও NCPI সুত্রে খবর উত্তর কলকাতা কোনো কমিটিই নেই । আসলে নেপথ্যে কে বা কারা ? এখানেও রয়েছে বিতর্ক। এই প্রচারের আড়ালে নাকি আগামী পৌরসভা নির্বাচনে বিজেপির হাত ধরে ওই ছবিতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়া ব্যক্তিদের নিকট সম্পর্কিত কেউ কেউ টিকিট পেতে চেষ্টা করছেন বলে দাবী । তবে দুর্গাপুজো সহ আগামী আরও একাধিক পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এ ভাইরাল ব্যানার নজর কেড়েছে ।