উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন কাছে গুরুত্বপূর্ণ স্মারকলিপি জমা দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ।বৃহস্পতিবার তিনি তার বিধানসভার এলাকার দীর্ঘদিনের দাবি চকদিলাল ব্রিজ, মঙ্গলদহ ব্রিজ এবং কালিয়াগঞ্জে একটি আধুনিক NBSTC বাসস্ট্যান্ড নির্মাণের জন্য আবেদন জানান। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রশাসনের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় সাধারণ মানুষ!
#khabarjanakantha