
Horoscope: আজকের রাশিফল ২৯/৭/২০২৬
মেষ : কিছু অসুবিধার মুখে পড়তে পারেন। নতুন কিছু শুরু করলে ভাল। রাগ নিয়ন্ত্রণ করুন। স্বল্প ঝামেলা এড়িয়ে চলুন। আজ অনেকের থেকে পরামর্শ নিতে পারেন। নতুন কাজের আগে ভাল করে জেনে বুঝে নিন। কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে।
বৃষ : মানসিক শান্তি এবং স্থিতিশীল ব্যয় থাকবে। নতুন ভাবনা খুব দরকার। প্রেমের দিকে নতুন ভাব। অনেকেই আপনার থেকে সুযোগ নিতে পারেন। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলুন।
মিথুন : শত্রুর কারণে কোনও কলহ বাধতে পারে। বিলাসীতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট পেতে পারেন। ব্যবসার দিকে মনে একটু শান্তি পেতে পারেন। বিবাহ ব্যপারে কোনও যোগাযোগ হতে পারে।
কর্কট : ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না। আজ ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হতে পারে।
সিংহ : আজ আপনার দিনটা কাটবে ভালখারাপ মিশিয়ে। সারাদিন কোনও কাজে ব্যস্ত হতে পারেন। চাকুরীর জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ থাকবে।
কন্যা : আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আপনার কষ্টার্জিত পয়সা কোথায় বিনিয়োগ করছেন সে সম্পর্কে নিশ্চিত হোন।
তুলা : দুপুরের পরে কিছু পাওনা পেতে পারেন। সম্পত্তির ব্যপারে কোনও চাপ বৃদ্ধি পেতে পারে। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার দিকে কিছু উন্নতি আসতে পারে। কাজের স্থানে জটিলতা বাড়তে পারে। বাড়তি কোনও খরচ থেকে দূরে থাকুন।
বৃশ্চিক : আপনি সমস্ত পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হতে পারেন। ঘরে সমস্যার উত্থান হতে পারে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভের যোগ রয়েছে।
ধনু : পুরানো কোন অশান্তি মিটে যেতে পারে। ব্যবসার দিকে বিবাদ বাড়তে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে কোনও কষ্ট বাড়তে পারে। বুদ্ধির জোরে শত্রু জয় হতে পারে।
মকর : কাজে আজ কোনো বাধা নাও আসতে পারে। সরকারি চাকুরীজিবিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সাংসারিক জীবনে জীবন সাথির সাথে কথাকাটাকাটি হতে পারে। প্ৰিয় জনকে মনের কথা বলতে পারেন, ভালো ফল পেতে পারেন।
কুম্ভ : সংসারে সুখ শান্তি ফিরে আসবে। জীবন সাথির সাথে সময় কাটান, সম্পর্ক আরো মজবুত হবে। ভালোবাসার জন্য দিনটি শুভ। ব্যাবসায় আজ খুব মনোযোগ লাগবে। ব্যাবসায় পরে থাকা কাজ আজ শেষ হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন।
মীন : পড়াশোনায় মন লাগবে। পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম যোগ শুভ। অনেকদিন সম্পর্কে থাকা অবস্থায় আজ বিয়ের কথা পাকা হতে পারে। সংসারে সুখ বজায় থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।