
#horoscope: আজকের রাশিফল ৪/৮/২০২৬
মেষ/ Aries রাশিফল Rashifal : পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে৷ পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাফল্যের সঙ্গে পালন করতে পারবেন সমস্ত কাজ৷ এর ফলে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হতে পারেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : সমস্যা দেখা দিতে পারে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। দুঃশ্চিন্তায় ফেলতে পারে সন্তানদের বিরুপ আচরণ৷ যা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করতে পারে৷ বেগ পেতে হতে পারে এই পরিস্থিতির মোকাবিলা করতে। সর্তক থাকতে হবে প্রতিবেশীদের থেকে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : কোনও সূত্র থেকে বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য ভাল সময়। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও কাজ করে মানসিক শান্তি পেতে পারেন।
সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আসতে পারে সম্মান বা স্বীকৃতি। তবে সহকর্মীরা হিংসা না করে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। বিরত থাকতে হতে পারে কর্মস্থল পরির্বতনের চিন্তা থেকে৷
কন্যা/ Virgo রাশিফল Rashifa : নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। নিকট কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ।
তুলা/ Libra রাশিফল Rashifal : জীবনকে সঠিক পথে চালাতে পরিকল্পনামাফিক কাজ এবং কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য ধরতে ও মাথা ঠান্ডা রাখতে। বিরত থাকা উচিত প্রচুর প্রত্যাশা করা থেকে৷
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হতে পারে। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : ভারসাম্য বজায় থাকবে কাজ এবং ব্যক্তিগত জীবনে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। আর্থিক লাভ নির্ধারিত হবে আপনার কাজের উপর। তবে বুঝে খরচ করাটাই শ্রেয়।
মকর/ Capricorn রাশিফল Rashifal : ব্যবসায় খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত নিয়ে দুর্ভোগ। কোনও কাজের জন্য দিনটি ভাল নয়। কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে। সংসারের কোনও কাজের জন্য বিরক্তি ভাব আসতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় হতাশা আসতে পারে। সম্মুখীন হতে হবে অপ্রত্যাশিত কিছু জটিল পরিস্থিতির৷ মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াই সমীচীন৷
মীন/ Pisces রাশিফল Rashifal : আজ আর্থিক চাপ বৃদ্ধি। সঞ্চয় কম হবে। কোনও আইনি কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয়। কারও বিবাহ সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।