চোপড়ার দাসপাড়া এলাকায় সাইকেল থেকে উদ্ধার ₹৫,৮৮০ টাকার অবৈধ মদ
গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ টেপাগাঁও এলাকায় একটি সাইকেল আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে সাইকেল থেকে উদ্ধার হয় ₹৫,৮৮০ টাকা মূল্যের অবৈধ মদ। অবৈধ মদ পরিবহণ ও বিক্রির বিরুদ্ধে ইসলামপুর পুলিশ জেলার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।