আমতলার দলীয় অফিস ভাঙার মামলায় ফের স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আগামী ২১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে ১৮ আগস্ট দুপুর ২টোয়। বৈধ প্ল্যান-নথি ছাড়া নির্মাণের অভিযোগে অফিসের একাংশ ভাঙার কাজ শুরু হয়েছিল। এরপর হাই কোর্টে জরুরি শুনানির আবেদন জানানো হলে আদালত প্রথমে ৬ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দেয়। বুধবারের শুনানিতে সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে ২১ আগস্ট পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
#WestBengalNews24 #newsupdates #BreakingNews

#WestBengalNews24 #newsupdates #BreakingNews - Kolkata News