বাঘমুণ্ডিতে বিপুল মাদক উদ্ধার: ৪৫৯ কেজির বেশি পপি স্ট্রসহ গ্রেফতার ২
২০ আগস্ট ২০২৬ রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাঘমুণ্ডি থানার পুলিশ SH-4 (ঝালদা–বালরামপুর রোড)-এ নাকা চেকিং চালিয়ে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে।
একটি Scorpio গাড়ি থেকে ১৫টি বস্তায় থাকা ৪৫৯.১৪ কেজি (গ্রস ওজন) পপি স্ট্র ডাস্ট উদ্ধার ও বাজেয়াপ্ত।
বীরভূমের ইলামবাজারের বাসিন্দা হাসান আলি এবং শেখ কুরবান নামে দুই ব্যক্তি গ্রেফতার। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ভিডিওগ্রাফিসহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে NDPS Act-এর 15(c) ধারায় মামলা রুজু করা হয়েছে।