সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিলচরের তরুণের, শোকের ছায়া তারাপুরে
১৫ জুলাই: শালগঙ্গা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক পথদুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু হল শিলচরের তারাপুর সুমতি লেনের বাসিন্দা ২০ বছর বয়সি সৌম্যজ্যোতি (রিক) নাথের। মঙ্গলবার (১৪ জুলাই) দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৮টায় তাঁর মৃত্যু হয়।
Silchar, Cachar | Jul 16, 2026