Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur
Crimenews
Karnataka

নদীগর্ভে তলিয়ে যায় লাঞ্চ চালক-সহ আরও অনেকে ছিলেন। দুর্ঘটনার মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই লঞ্চটি নদীগর্ভে তলিয়ে যায়। সেই সময় লঞ্চে চালক-সহ মোট পাঁচজন ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে স্থানীয় একটি ট্যুরিস্ট লঞ্চ এবং নদীতে থাকা মৎস্যজীবীদের দ্রুত তৎপরতায় লঞ্চে থাকা সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে মাছ ধরার ট্রলারের ধাক্কায় ডুবে যায় ‘এম.ভি মা অজন্তা’ নামে একটি লঞ্চ। ঘটনাটি ঘটে সোমবার রাত প্রায় ৮টা নাগাদ নামখানা থানার খাটুয়ার ঘেরি ঘাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার ডকঘাট থেকে গোসাবার উদ্দেশে রওনা দিয়েছিল লঞ্চটি। নামখানা মৎস্য বন্দর পেরিয়ে ভগবতপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ‘এফবি করুণাময়ী’ নামে একটি মৎস্যজীবী ট্রলার সজোরে ধাক্কা মারে লঞ্চটিকে। সংঘর্ষের জেরে লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অল্প সময়ের মধ্যেই জল ঢুকতে শুরু করে।