
স্বপ্ন ছিল অনেক, ফেরা হল না আর
ভরতপুর: বাড়ির মানুষ হয়তো অপেক্ষা করছিলেন প্রিয়জনের ফেরার। কিন্তু সেই অপেক্ষার শেষটা যে এমন হবে, তা ভাবেননি কেউ। মুর্শিদাবাদের ভরতপুর থানার খাটানপাড়ায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত সেরজু হোসেনের মৃত্যু হল চিকিৎসাধীন অবস্থায়। মাত্র ১৮ বছরেই শেষ হল তাঁর জীবনের পথচলা। জানা গিয়েছে, সোমবার বিকেলে খাটানপাড়া এলাকায় বাইক চালানোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন সেরজু। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভরতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর সেরজুর মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। তরতাজা এক যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় শোকের আবহ।
#bharatpur #kandi #murshidabad #banglanews #bangladarshan #murshidabadnews