গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা ২৪ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করল সিবিআই আদালত। বুধবার শুনানিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ সকল অভিযুক্তকে জামিন দেওয়া হয়। একইসঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে (প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট) মামলা করার প্রয়োজনীয় সরকারি অনুমতিও পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত নথি আদালতে জমা পড়েছে। ফলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পিসি অ্যাক্টে মামলা করতে আর কোনও আইনি বাধা রইল না।#WestBengalNews24 #newsupdates #BreakingNews