
#horoscope: আজকের রাশিফল ৩/৮/২০২৬
মেষ : অর্থনৈতিক উন্নতি ও ঋণশোধের সম্ভাবনা। কর্মক্ষেত্রে বসের প্রশ্নের মুখে পড়তে পারেন। আজ কোনও ভ্রমণযোগ আছে। সন্ধ্যার দিকে ভাই বোনের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি।
বৃষ : গৃহে কোনও প্রিয় আত্মীয় সমাগমে মনকে আনন্দ দেবে। আজ বন্ধুদের সঙ্গে আড্ডা বা গল্প ফোনে জমবে ভালই। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। চাকরির আবেদন করে থাকলে আজ খোঁজ নিন, পেয়ে যেতে পারেন। ছোটখাটো ভ্রমণযোগ আছে। ছাত্র-ছাত্রীর শুভ ফল।
মিথুন : কাজের চাপে মেজাজ খিটখিটে থাকতে পারে। নিজস্ব বুদ্ধিমত্তার দ্বারা শেষ পর্যন্ত কাজগুলি আপনি শেষ করতে পারবেন বলেই মনে হচ্ছে। প্রেমিক-প্রেমিকার খুব শুভ দিন নয়। আজকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে।
কর্কট : আজ পাওনা অর্থ উদ্ধার। বিভিন্ন দিক থেকেই মা লক্ষ্মীর কৃপা আজ আপনার উপরে থাকবে। ঋণশোধ হবে। যে কোনও কাজেই আজ বাবা মায়ের আশীর্বাদ থাকবে। আজ প্রেমিক-প্রেমিকা একে অন্যকে অন্ধ ভালোবাসায় ভরিয়ে দেবে। কর্মক্ষেত্রে সার্বিক উন্নতি। গৃহে আনন্দ অনুষ্ঠান বা কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান।
সিংহ : পার্টনারশিপ ব্যবসায় বেশি বিনিয়োগ করবেন না ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। অবিবাহিতদের বিবাহের ভালো সম্বন্ধ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুদের সহায়তায় কোনও আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। অফিসে কাজের পরিবেশ মনের মতই থাকবে। আজ কর্মে সাফল্য পাবেন।
কন্যা : আর্থিক অবস্থা বুঝে খরচা করুন নতুবা আর্থিক সমস্যায় পড়তে পারেন। আজ কারও বাড়ি খেতে যাবার জন্য আপনাকে নেমন্তন্ন কর হতে পারে। রাজনীতিতে শুভ ফল। প্রেমে শুভ ফল। স্বামী-স্ত্রীর সুন্দর আনন্দের দিন। অফিসের বস আজ আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন। গৃহ সংস্কারের যোগ।
তুলা : কর্মক্ষেত্রে সাফল্য। সেলস মার্কেটিং-এ যুক্ত ব্যক্তিদের আশাতীত সাফল্য। বেকারদের বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ মিলতে পারে। ইঞ্জিনিয়ারদের জন্য শুভ দিন। পারিবারিক অনুষ্ঠান বা ধর্মীয় স্থান দর্শনের যোগ আজ। প্রেমিক-প্রেমিকার খুবই আনন্দঘন দিন।
বৃশ্চিক : বন্ধুর পরামর্শে আজ ব্যবসায় লাভ বা নতুন কিছু ব্যবসার দিশা খুঁজে পেতে পারেন। সন্ধ্যাবেলায় কোনও পরিচিত লোকের সঙ্গে দেখা বা আড্ডা হতে পারে। প্রেমে শুভ দিন। এমনকি নতুন প্রেমের যোগ আছে। আজ কিছু কেনাকাটা করার দিন। সন্ধ্যার পর স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দেবে। ছাত্র-ছাত্রীর শুভ ফল আশা করা হচ্ছে।
ধনু : স্বামী-স্ত্রীর মধ্যে হঠাৎ মতভেদ হতে পারে। আজ মুখের কথায় শত্রু বৃদ্ধি হতে পারে। খাবার ব্যবসায় ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। ছাত্র-ছাত্রীর জন্য শুভাশুভ মিশ্র ফল।
মকর : কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি। বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ। গৃহে সংস্কারের যোগ। ব্যবসায় নতুন অফিস বা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। ছাত্র-ছাত্রীর লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি।
কুম্ভ : আপনার আচরণে গুরুজন ব্যক্তি দুঃখ পেতে পারে। কোন আত্মীয়র ব্যবহার মনে কষ্ট দেবে। প্রেমে আজ ভালো কিছু নির্দেশ করছে। ধর্মীয় স্থান দর্শন হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে।
মীন : যদি কিছু কিনতে চান জমি জায়গার কাগজপত্র ভালো করে দেখে তবেই বায়না করুন। সন্ধ্যায় গৃহে অতিথি সমাগম ও খরচা বৃদ্ধি। অভিজ্ঞ ব্যক্তি আর গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই কিছু সিদ্ধান্ত নিন। অন্য মানুষের কষ্টে আপনি উদ্বিগ্ন হতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।