সাইবার প্রতারণা মামলায় ইন্ডাসাইন্ড ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার গ্রেফতার, যোগ ৯১ লক্ষের লেনদেনের
শিলিগুড়ি: অপারেশন সাইবার প্রহারের আওতায় সাইবার প্রতারণার মামলায় অনির্বাণ সিকদার (৩৬) নামে ইন্ডাসাইন্ড ব্যাঙ্কের এক ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশের প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া মনীষা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে জমা পড়েছিল ৯১ লক্ষ ২১ হাজার ৮০৮ টাকা। ঘটনার তদন্ত চলছে।
সূত্র : Siliguri Police Commissionerate
#CyberFraud #CyberPrahaar #SiliguriPolice #WestBengalPolice