কালিয়াগঞ্জে সাহসিকতা ও সমাজ কে একটা শিক্ষনীয় বার্তা। সমাজের মানুষ হিসাবে সম্বর্ধনা।
#Kaliyaganj #harrsnews #Sambardhana #police
কালিয়াগঞ্জ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার দরিদ্র লটারি বিক্রেতা রাতে প্রসাদ গ্রহণের পরে এসে সকলের সাথে গল্প করার পরে সকালে ঘুম থেকে উঠে মানুষ তাকে আর দেখতে পান না। পরবর্তীতে জানা যায় তার দেহ এলাকারই একটি পুকুরের জলে ভাসছে।
কালিয়াগঞ্জ থানায় যোগাযোগ করলে থানার সেকেন্ড অফিসার রামচন্দ্র ঘোষ গভীর জলে নেমে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এই সাহসিকতা ও সমাজকে একটা শিক্ষনীয় বার্তা দেওয়ার জন্য, সমাজের মানুষ হিসাবে তাকে সম্বর্ধনা দেওয়া হলো।
উপস্থিত ছিলেন মনরঞ্জন পাটয়ারি, সমীর আলী, সুমনা গুহ, সুজয় সাহা, দিগেন্দ্র নাথ রায়, বুবাই ঘোষ, হায়দার আলী প্রমুখ।