জল্পেশের মাত্র ১৫০ মিটার দূরে ইতিহাস ও রহস্যে মোড়া মা ভ্রামরী দেবীর মন্দির! সন্ধ্যা হলেই আসে শেয়ালের দল।বাবা জল্পেশের মন্দির থেকে মাত্র ১৫০ মিটার পূর্বে অবস্থিত প্রাচীন মা ভ্রামরী দেবীর মন্দির। পুরোহিত তন্ময় ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, ৫১ সতীপীঠের অন্যতম এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের কাহিনি। প্রতিদিন ব্রহ্মমুহূর্তে বিশেষ নিয়মে পুজো হয় দেবীর। ৫০৮টি জবা ফুল দিয়ে চলে নিত্য আরাধনা। আরও চমকপ্রদ বিষয়, পুরোহিতের দাবি, প্রতিদিন সন্ধ্যার পর মন্দির চত্বরে এসে প্রদক্ষিণ করে শেয়ালের দল। ইতিহাস, পৌরাণিক বিশ্বাস ও নানা কৌতূহলোদ্দীপক ঘটনায় সমৃদ্ধ এই মন্দির আজও অনেকের কাছে অজানা।