#BreakingNews ফ্লাইদুবাই বিমানে বিপর্যয় ঠেকাতে ৫ যাত্রীর সাহসী ভূমিকা,প্রশংসায় ঝড়।। কে কারা বিস্তারিত পড়ুন
মাঝ-আকাশে বড়সড় বিপদ! ফ্লাইদুবাই বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর তাঁর কো-পাইলট হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই সময় সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন বিমানে থাকা কয়েকজন যাত্রী।
জানা যায় প্লাম্বার ইয়ানিভ হায়ুন হামলাকারী কো-পাইলটকে নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং বিমানটিকে স্থিতিশীল রাখতে সাহায্য করেন। তাঁর সঙ্গে ব্যাংক কর্তা জভিকা মানেস এবং বিমা সংস্থার মালিক আসাফ রাজুয়ানও হামলাকারীকে দমন করতে সহযোগিতা করেন।
অন্যদিকে, বিমানে থাকা দন্তচিকিৎসক শোটা মুসায়েভ আহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রাথমিক চিকিৎসা করেন। পাশাপাশি যাত্রী হিসেবে বিমানে থাকা আরও দুই পাইলট পরিস্থিতি সামাল দিতে ককপিটের দায়িত্ব নেন।
শেষ পর্যন্ত তাঁদের সম্মিলিত তৎপরতায় বিমানটি নিরাপদে অবতরণ করে। বড়সড় বিপর্যয় এড়াতে এই যাত্রীদের ভূমিকা এখন সামনে আসছে।