বাদশাহী সড়কে হঠাৎ ‘অ্যাকশন’! বড়ঞায় গুঁড়িয়ে গেল দখল
ফুটপাত দখল করে তৈরি হয়েছিল দোকান-বাড়ি, আর এবার সেই দখলের ছবিতেই পড়ল বুলডোজারের কোপ! কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলিতে শুরু হল দখলমুক্ত অভিযান। বড়ঞায় চলল বুলডোজার, আর চোখের সামনে বদলে গেল বাদশাহী সড়কের চেহারা। বৃস্পতিবার বড়ঞা থানার ওসি বিদ্যুৎ সরকারের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় শুরু হয় অভিযান। বুলডোজার দিয়ে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় দখল করে তৈরি করা একাধিক নির্মাণ। মুহূর্তে বদলে যায় বাদশাহী সড়কের চেহারা। হাইকোর্টের নির্দেশে প্রশাসনের এই কড়া অ্যাকশনে স্পষ্ট বার্তা। সরকারি জায়গা বা ফুটপাত দখল করে নির্মাণ, কোনওভাবেই বরদাস্ত নয়।
#burwan #burwannews #murshidabad #murshidabaddistrict #news #bangladarshan #BJPGovernment #WestBengal #kandi