Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
कांग्रेस
मौत
बीजेपी
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Uttarakhand
जिलाधिकारी
Crimenews
Karnataka

শালবনীতে নারী শিক্ষার প্রসারে বার্তা বিধায়ক বিমান মাহাতোর নারী শিক্ষার গুরুত্ব এবং সমাজে নারীর ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরে শিক্ষার প্রসারে আরও জোর দেওয়ার আহ্বান জানালেন শালবনীর বিধায়ক বিমান মাহাতো। শালবনী বিধানসভার পিড়াকাটা হাই স্কুলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা আন্দোলনের অবদানের কথা স্মরণ করেন। তিনি আরও বলেন, বিদ্যাসাগরের দেখানো পথেই আজ দেশের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছেন এবং সমাজকে নতুন দিশা দেখাচ্ছেন। নিজের বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পশ্চিম মেদিনীপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদাহরণ তুলে ধরে বিমান মাহাতো বলেন, "একজন আদিবাসী পরিবারের কন্যা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন এবং অন্যদিকে সংখ্যালঘু পরিবারের এক নারী জেলার আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছেন। এই সাফল্য প্রমাণ করে, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকলে মেয়েরা যে কোনও উচ্চতায় পৌঁছাতে পারেন।" তিনি আরও বলেন, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন ছেলে ও মেয়ের শিক্ষার মধ্যে কোনও বৈষম্য থাকবে না। প্রতিটি পরিবারকে মেয়েদের উচ্চশিক্ষা ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড: শংকর কুমার গুছাইত। #GNEbangla #Salboni #PaschimMedinipurNews Biman Mahata

MORE NEWS