কাঁটাতারের ওপারে জমিতে ব্যক্তির র হ স্য মৃ/ত্যু, দিনহাটার সীমান্তে চা ঞ্চ ল্য।
দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের সেউটি-১ এলাকার কাঁ*টাতারের ওপারে জমি থেকে জগদীশ পত্রনবিশের(৫০) মৃ/তদে*হ উদ্ধার ঘিরে চা ঞ্চ ল্য ছড়িয়েছে।
পরিবারের দাবি, গতকাল কাঁ*টাতারের গেট দিয়ে চাষাবাদের পর বিকেলে আসার পর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে ফের ওপারে যাওয়ার পর জমিতে অ সু স্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। বিএসএফের সহযোগিতায় তাঁকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।
খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ মৃ/তদে*হ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, মৃ/তে*র শরীরে আ*ঘা*তে*র চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃ*ত্যু/র প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।