কালিয়াগঞ্জে নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে জুলুস |
বিশ্ব নবী হজরত মুহাম্মদ-এর জন্মদিবস উপলক্ষে দেশ ও রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জুলুস বের করা হয়। ক্সলিয়াগঞ্জের শহর এবং গ্রাম থেকে বিভিন্ন এলাকার বহু মানুষ এতে অংশ নেন।
জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে ধর্মীয় স্লোগান গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। জুলুসকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ও দেখা যায়।