কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল না আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে মেডিক্যাল বোর্ডের পরীক্ষা করাতে হবে। শুক্রবার সেই রিপোর্ট হাই কোর্টে জমা পড়বে। অভিষেকের আইনজীবী বিদেশে চিকিৎসার আবেদন জানালেও আদালতের পর্যবেক্ষণ, কোথায় চিকিৎসা হবে তা নয়, চিকিৎসা হওয়াই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় বিদেশযাত্রার প্রয়োজনীয়তা আদালত খুঁজে পায়নি। শেষে আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট।
#WestBengalNews24 #newsupdates #BreakingNews